আমাদের কথা
মিটমিট মানে মিটমিট করে জ্বলা তারা। প্রতিটি শিশুর কৌতূহলই একটা ছোট তারা।
আমরা বাংলাদেশের শিশুদের জন্য ছোট ভিডিও-রিলে শেখার একটা জায়গা বানাচ্ছি। শুরু ইংরেজি দিয়ে, তারপর বাংলা, গণিত, বিজ্ঞান, আরবি, নৈতিকতা আর গল্প।
আমাদের লক্ষ্য সহজ: সচেতন অভিভাবকদের হাতে এমন কিছু তুলে দেওয়া, যাতে শিশুর ফোন দেখার অভ্যাস ধীরে ধীরে শেখার অভ্যাস হয়ে ওঠে।